স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হেরে গেলেও ক্ষতি নেই, কিন্তু স্বচ্ছ নির্বাচন চান তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত অভিযোগ-পাল্টা অভিযোগে। সংশোধিত তফসিল অনুযায়ী গতকালই প্রায় ৩০টি আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে। সেই তালিকায় জায়গা পায় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাউন্সিলশিপ নিয়েও প্রশ্ন।

আজ আপিল শুনানিতে অংশ নিতে বিসিবি কার্যালয়ে হাজির হন তামিম। শুনানি শেষে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সঠিকভাবে নির্বাচন হোক, আমি হারলেও সমস্যা নেই, সভাপতি যেই হোন তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু ব্যক্তিগত ইগো বা জেতার লোভে নোংরামি করবেন না। এখানে ১৮ কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই বিনীত অনুরোধ, এই নোংরামিগুলো বন্ধ করুন।’

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন তামিম। এবার তিনি লড়াইয়ের প্রস্তুতিও সেরে রেখেছেন। তবে তার দাবি, কিছু পক্ষ ইচ্ছে করেই নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করছে।

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি তামিম ইকবাল গতকাল কাউন্সিলর মনোনয়নের আবেদন করেন। কিন্তু কমিশন ক্যাটাগরি-২-এর ১৫টি ক্লাবের প্রতিনিধিকে ভোটার তালিকা থেকে বাদ দেয়। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘১৫টা ক্লাব নিয়ে একটা ইস্যু আছে। আমি এর একটির সহ-সভাপতি। তাই আজ এখানে আসি। আমি স্পষ্টভাবে বলেছি, ১৫টা ক্লাবের চেয়েও বড় ব্যাপার হলো—এখানে ৩০০ ক্রিকেটারের জীবিকা জড়িত। সেই বিষয়টা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এই ১৫টা ক্লাব নিয়মিত ক্রিকেট খেলে। খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়। ওই টাকা দিয়েই অনেক ক্রিকেটারের বার্ষিক আয়ের ৭০-৮০ শতাংশ জোগাড় হয়। শুধু ক্রিকেটাররা নয়, তাদের পরিবারও এর সঙ্গে জড়িত। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে এই বাস্তবতাটা গুরুত্ব সহকারে দেখা দরকার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X