স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নিয়ে হতাশ হার্শা

বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ হার্শা ভোগলে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ হার্শা ভোগলে। ছবি : সংগৃহীত

দুবাইয়ের আলোঝলমলে স্টেডিয়ামে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচটা ছিল কার্যত অঘোষিত সেমিফাইনাল। বোলাররা লড়াই জমিয়ে দিয়েছিলেন, ১৩৬ রানের সামান্য টার্গেটটাই তুলে ধরেছিল জয়-স্বপ্ন। কিন্তু ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতা আর একের পর এক বাজে শট খেলার কারণে শেষ পর্যন্ত হতাশায় ভরল পুরো বাংলাদেশ শিবির।

এই ব্যর্থতা কেবল ভক্তদের নয়, বিস্মিত করেছে নিরপেক্ষ বিশ্লেষকরাও। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে সরাসরি বলেছেন, ‘আমি বাংলাদেশের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম, তারা তা করতে পারেনি। তারা দীর্ঘদিন ধরে একই ভুল বারবার করছে।’

ভোগলে মনে করেন, টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের অনভিজ্ঞতা এবং দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচনের কারণেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশ খারাপ খেলেছে। তারা কিছু অদ্ভুত শট খেলেছে। যদি শ্রীলঙ্কা এই টার্গেট পেত, তারা সহজেই জিতত।’

পাকিস্তান মাত্র ১১ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে গেলেও তাদের উদযাপন দেখে বিস্মিত হয়েছেন ভোগলে। তার ভাষায়, ‘ম্যাচ শেষে পাকিস্তানের প্রতিক্রিয়া আমি দেখেছি। সেখানে যেমন আনন্দ, তেমনই স্বস্তি ছিল। যদি বাংলাদেশকে হারিয়ে এতটা স্বস্তি পেতে হয়, তবে সেটি উচ্চাকাঙ্ক্ষার ঘাটতি প্রকাশ করে।’

হার্শা ভোগলের মতে, বাংলাদেশ যদি দ্রুত এই ভুলগুলো কাটিয়ে উঠতে না পারে, তবে বড় টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ম্যাচ জেতা আরও কঠিন হয়ে পড়বে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতা সেটাই আবারও প্রমাণ করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১০

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১২

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৩

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৫

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৬

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৭

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৮

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

২০
X