স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যা হয়নি এতদিন, এশিয়া কাপে সেই কাজটাই করলেন অভিষেক শর্মা

অভিষেক শর্মা। ‍ছবি : সংগৃহীত
অভিষেক শর্মা। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে এতদিন যা কেউই করতে পারেননি সেই কাজটিই এবারের আসরে করে দেখালেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন এই ওপেনার।

শুক্রবার (২৬ সেপ্টম্বর) নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই সংস্করণে এর আগে এশিয়া কাপে কেউই এক আসরে ৩০০ রান করতে পারেনি।

ফাইনাল ম্যাচ হাতে রেখে অভিষেক এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে করেছেন ৩০৯ রান। ভারতীয় ওপেনারের আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি মোহাম্মদ রিজওয়ানের দখলে ছিলো। ২০২২ সালে ২৮১ রান করেছিলেন এই পাক ব্যাটার। একই আসরে ভারতের বিরাট কোহলি ২৭৬ রান করেছিলেন। এবার তাদের ছাড়িয়ে গেলেন অভিষেক।

গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমানের বিপক্ষে কিছুটা ধীরেসুস্থে ব্যাটিং করলেও সুপার ফোরে যেন ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ৭৪ এবং পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রান করে তিনি ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে ৩০০ রান অতিক্রমকারী ব্যাটসম্যান হিসেবে নাম লেখালেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১০

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১১

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১২

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৩

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৪

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৫

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৭

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৮

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৯

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

২০
X