স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে ভারত: পাক অধিনায়ক

সালমান আলি আগা। ‍ছবি : সংগৃহীত
সালমান আলি আগা। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের ও পিসিবি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়াকে ভালো চোখে দেখেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ভারত এমন আচরণের মধ্য দিয়ে পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মাঠে নামে ভারত-পাকিস্তান। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। তবে এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি।

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দল এসিসি সভাপতির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এ ছাড়া পুরো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয়নি। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন সালমান আগা।

ফাইনাল শেষে ভারতের আচরণে অসন্তোষ প্রকাশ করে পাক অধিনায়ক বলেন, ‘ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। আমাদের সঙ্গে করমর্দন না করে তারা শুধু পাকিস্তানকে নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে। ভালো দলগুলো এভাবে আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি।’

ভারত না নিলেও পাকিস্তান তাদের মেডেল সংগ্রহ করেছে। যদিও পরবর্তীতে তা ফেলে দেন পাক অধিনায়ক। তিনি বলেন, ‘ভারত যা করেছে, আমার মনে হয় কোনো ভালো দল তা করে না। ভালো দল আমাদের মতোই করে; আমরা একা একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি, হারের পর মেডেল সংগ্রহ করেছি। আমি কর্কশভাবে বলতে চাই না, তবে খেলাটার প্রতি এটা খুবই অসম্মানজনক।’

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে পাক অধিনায়ক আরও যোগ করেন, ‘আমরা কেবল পাকিস্তানের হয়ে খেলি না, আমরা ক্রিকেটার হিসেবে তরুণদের জন্য রোল মডেল। যদি কোনো শিশু আমাদের এমন আচরণ দেখে, তাহলে কী শিখবে? এই আচরণ ক্রিকেটের জন্য ভালো বার্তা নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X