ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

শিশু তাইয়েবা হত্যা : প্রধান আসামি চাচিসহ ২ জন রিমান্ডে 

সখিপুর থানায় গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা
সখিপুর থানায় গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা

শরীয়তপুরের সখিপুরে আলোচিত শিশু তাইয়েবা হত্যার ঘটনায় চাচি আয়শা বেগমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে প্রধান আসামি ও তার সহযোগীকে আদালত দুদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন। অন্য আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে হাজতে পাঠানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু তাইয়েবা (৬) ওই এলাকার টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুল নাজার মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—শিশু তাইয়েবার চাচি আয়শা বেগম, সহযোগী আসিফ বেপারী ও প্রতিবেশী নাসিমা আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ৬ বছরের শিশু তাইয়েবা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির দুদিন পর শুক্রবার দুপুরে পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা টিটু সরদার বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে বিক্ষুব্ধ জনতা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর তারা সখিপুর থানা ঘেরাও করে আসামিদের নাম প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আদালত সূত্রে জানা গেছে, থানার পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ড চেয়েছিল, তবে আদালত নিরাপত্তা ও প্রক্রিয়াগত কারণে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তাইয়েবার বাবা টিটু সরদার বলেন, আমার ফুলের মতো মেয়েটিকে তারা মেরে ফেলেছে। আমি এ হত্যার সঠিক বিচার চাই। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আর কোনো বাবা-মায়ের সন্তান নিরাপদ থাকবে না।

এ বিষয়ে সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে তদন্তের সব দিক সমাধান করা হবে। আমাদের লক্ষ্য মামলার ন্যায়পরায়ণ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা। থানার পুলিশ পুরোপুরি সহযোগিতা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X