স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবল ওয়েস্ট ইন্ডিজ

নতুন ইতিহাস গড়ল নেপাল। ছবি : সংগৃহীত
নতুন ইতিহাস গড়ল নেপাল। ছবি : সংগৃহীত

শারজাহর সবুজ মাঠে সোমবার রচিত হলো এক অভূতপূর্ব ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেটের নবীন শক্তি নেপাল এমন এক কীর্তি গড়ল, যা তাদের ক্রিকেটযাত্রার নতুন অধ্যায় হয়ে থাকবে। দুবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করল প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয়।

প্রথম ম্যাচে জয় পেয়েই ইতিহাস গড়েছিল রোহিত পৌডেলরা। দ্বিতীয় ম্যাচে সেটিকে আরও উজ্জ্বল করল তারা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত কার্যকর করেন নেপাল অধিনায়ক। শুরুটা ভালো হয়নি—৬.৪ ওভারে দল ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে দলের হাল ধরেন আসিফ শেখ আর সন্দীপ জোরা।

চতুর্থ উইকেটে দুজন গড়েন ১০০ রানের জুটি। ৩৯ বলে ৬৩ রান করেন জোরা, যাতে ছিল পাঁচ ছক্কা আর তিন চার। অন্যপ্রান্তে স্থির থেকে নেপালকে ভরসা দেন আসিফ। ৪৭ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। তার ইনিংসে ছিল আটটি চার আর দুটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে নেপাল থামে ১৭৩/৬-এ। ম্যাচসেরার পুরস্কারও ওঠে আসিফের হাতে।

জবাবে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। নেপালের বোলারদের দাপটে ১৭.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। মোহাম্মদ আদিল আলম নেন ৪ উইকেট, দেন মাত্র ২৪ রান। কুশল ভুর্তেল ৩টি, আর ললিত রাজবংশী, দিপেন্দ্র সিং আইরি ও করণ কেসি পান একটি করে উইকেট।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারের ব্যাট থেকে। বাকিদের কেউই দাঁড়াতে পারেননি।

এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে নেপাল। শারজাহতেই আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। তবে তার আগেই নিশ্চিত হয়েছে, নেপালের ক্রিকেট ইতিহাসে এটিই তাদের সবচেয়ে বড় সাফল্য—পূর্ণ সদস্য কোনো দেশকে শুধু হারানো নয়, বরং সিরিজ জিতে ফেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X