স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ এবং ইংল্যান্ড দুই দলই বড় ব্যবধানে জয় দিয়ে শুভসূচনা করেছে বিশ্বকাপে। পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে দিয়ে ইংল্যান্ড জয় পেয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

গৌহাটিতে মঙ্গলবার (০৭ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পরস্পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। ২০২২ বিশ্বকাপ ছাড়া আর কখনও দুই দল মুখোমুখি হয়নি। যে কারণে ইংরেজদের বিপক্ষে আজ এক বিরল পরীক্ষার মুখোমুখি বাংলার বাঘিনীরা। বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়; যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি আরও বলেন, ‘আমাদের বিশ্লেষক দল থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই, নাম দেখে নয়। পাকিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব। এই মঞ্চেই আমাদের নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে, যাতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো ভবিষ্যতে আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হয়।’

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টিভি এবং অনলাইনে খেলা দেখতে পারবেন দর্শকরা। বাংলাদেশে নারী বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ভারতে খেলা সম্প্রচারের দায়িত্বে আছে জিওস্টার। তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম জিওহটস্টারের মাধ্যমে খেলা দেখতে পারবেন দর্শকরা, এ ছাড়া টিভিতে খেলা দেখাবে স্টার স্পোর্টস। ভারতের আশপাশের দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপেও খেলা দেখাবে জিওস্টার। এসব দেশের দর্শকরা জিওহটস্টার এবং স্টার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১০

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১১

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১২

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৩

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৪

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৫

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৬

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৭

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৮

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৯

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

২০
X