স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে’

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ‍ছবি : সংগৃহীত
বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ‍ছবি : সংগৃহীত

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বিভিন্ন কাউন্সিলরদের ডেকে থ্রেট দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি হস্তক্ষেপ করেছেন সেটার প্রত্যেকটির প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে থ্রেট দিয়েছেন। অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছেন, আমাদের ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করছেন। যেটা আমরা কখনোই চিন্তাও করিনি।’

নির্বাচনের কলকাঠি যারা নেড়েছেন, তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের আভিযোগও তোলেন আমিনুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার। ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে সভাপতি করবেন।’ সরকারের এমন হস্তক্ষেপ ক্রিকেটপ্রেমীরা মনে হয় না সাধারণভাবে তা মেনে নেবে। আমার কাছে যতটুকু তথ্য আছে, এখানে আর্থিক লেনদেনও হয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যমে যদি বোর্ডের পরিচালক নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আমার মতো সবার মনে শঙ্কা তৈরি হয়েছে।’’

উল্লেখ্য, বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম, আর সহসভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। দুজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভায় সৌহার্দ্যের উদাহরণ হিসেবে আমিনুল জানান, সহসভাপতির পদে ফারুকের নাম তিনি নিজেই প্রস্তাব করেছিলেন, আর ফারুক প্রস্তাব করেছিলেন তার নাম সভাপতির পদে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১১

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৮

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৯

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

২০
X