স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

বেথ মুনি। ছবি : সংগৃহীত
বেথ মুনি। ছবি : সংগৃহীত

এক সময় ঠিক যেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের স্পিন আক্রমণের মুখে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের শঙ্কায়। কিন্তু তখনই দৃঢ়তার প্রতীক হয়ে দাঁড়ালেন বেথ মুনি। তার ধৈর্যশীল অথচ শাণিত ব্যাটিংই বদলে দিল ম্যাচের চিত্র—একলা হাতে দলকে টেনে তুললেন, গড়লেন ১০৯ রানের অনবদ্য ইনিংস। সেই ইনিংসের ওপর ভর করেই ১০৭ রানের জয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বর্তমান চ্যাম্পিয়নরা।

কলম্বোর গরমে ৫০ ওভারে ২২১ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। অথচ এক সময় মনে হচ্ছিল ১৫০ রানও পেরোনো কঠিন হবে। পাকিস্তানের দুই স্পিনার নাশরা সন্দহু (৩-৩৭) ও রামিন শামীম (২-২৯) একের পর এক উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দলকে।

কিন্তু মুনি তখন ছিলেন অন্য জগতে। প্রথমে কিম গার্থের সঙ্গে গড়লেন ৩৯ রানের ধৈর্যের জুটি, এরপর আলানা কিংয়ের সঙ্গে যোগ করে দিলেন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ১০৬ রানের পার্টনারশিপ।

নম্বর ১০ ব্যাটার কিংও তখন হয়ে উঠলেন নায়িকা—৫১ রানে অপরাজিত থেকে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি হাঁকালেন। শেষ পাঁচ ওভারে এ দুজন মিলে তুললেন ৫৯ রান, পাকিস্তানের বোলারদের হাত থেকে বেরিয়ে গেল ম্যাচ।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে পাকিস্তান। ৪৯ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সিদরা আমিন (৩৫) কিছুটা লড়লেও দলের পক্ষে সেটি যথেষ্ট ছিল না।

শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে কিম গার্থ নেন ৩ উইকেট মাত্র ১৪ রানে।

এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১টি পরিত্যক্ত নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। অপরদিকে টানা তৃতীয় হারে বিশ্বকাপের শুরুটা হতাশায় রঙিন পাকিস্তানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১১

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১২

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১৩

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৪

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৫

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৬

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৭

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৮

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৯

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

২০
X