কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সাবেক ক্রিকেটারের ১২ বছরের কারাদণ্ড 

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ লতিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ লতিফ। ছবি : সংগৃহীত

১২ বছরের কারাদণ্ড হল পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ লতিফের। নেদারল্যান্ডসের একটি আদালত সোমবার (১১ সেপ্টেম্বর) এই সাজা ঘোষণা করেছে। সে নেদারল্যান্ডসের চরমপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্সকে খুনের হুমকি দিয়েছিলেন বলে জানা যায়। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার ২০১০ সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন।

লতিফের নেতৃত্বে ২০০৪ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২০১০ সালে আয়োজিত এশিয়ান গেমসেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন লতিফ। ২০১৮ সালে সামাজিক যোগযাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওর কারণেই এমন সাজার মুখে পড়তে হয়েছে তাকে। ওয়াইল্ডার্সকে কেউ হত্যা করলে তাকে লতিফ পুরস্কার দেবেন বলে ওই ভিডিওতে জানিয়েছিলেন সাবেক এই ক্রিকেটার।

ওয়াইল্ডার্সের বিরুদ্ধে লতিফের এমন ক্ষুব্ধ হওয়ার কারণ ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়া। কেননা, ওয়াইল্ডার্স হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রের একটি প্রতিযোগিতা করতে চেয়েছিলেন। পরে অবশ্য সে পরিকল্পনা থেকে সরে এসেছিলেন তিনি।

সে সময় লতিফ, একটি অনলাইন ভিডিওতে ওয়াইল্ডার্সের মাথার জন্য ২১ হাজার ইউরো পুরস্কারের ঘোষণা করেন। তখন নেদারল্যান্ডে, রাজনীতিবিদ, স্থানীয় মিডিয়া এবং সাধারণ নাগরিকরা এই বিষয়টিকে মুসলমানদের বিরুদ্ধাচারণ বলে নিন্দা জানিয়ে ছিলেন।

এদিকে ডাচ কর্তৃপক্ষ লতিফকে এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেলেও পাকিস্তান থেকে কোনো সারা পাওয়া যায়নি।

ডাচ বিচারক ভারবেক বলেছেন, লতিফের ভিডিওটি কেবল ব্যক্তিগতভাবে ওয়াইল্ডার্সের ওপর আক্রমণ নয়, নেদারল্যান্ডে বাকস্বাধীনতার ধারণার উপরও।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X