সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের ব্যাটিং ব্যর্থতার ক্ষত এখনো টাটকা। সেই আক্ষেপ নিয়েই আজ আবার মাঠে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে শুরুটা হলো আফগানিস্তানের ইচ্ছেমতো—টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ দেখে শাহিদির যুক্তি পরিষ্কার—দিনের বেলায় ব্যাটিং তুলনামূলক সহজ, আর রাতে স্পিন ধরতে পারে উইকেটে। প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করা তাদের আত্মবিশ্বাসও এতে যোগ করেছে।

অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, তারাও আসলে ব্যাট করতে চেয়েছিলেন প্রথমে।

‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম, উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে,’ টসে হেরে বলেন মিরাজ। ‘গত ম্যাচে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি, তবে বোলাররা দুর্দান্ত ছিল। দ্বিতীয় ইনিংসে কিছুটা শিশির নামবে, যা আমাদের সুযোগ তৈরি করতে পারে। ২৪০-২৫০ রান এখানে তাড়া করা সম্ভব।’

বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন—হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের জায়গায় দলে এসেছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচের দলই অপরিবর্তিত রেখেছে।

দুই দলের একাদশ:

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রাহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এ.এম. গজনফার, বশির আহমদ।

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), নুরুল হাসান, তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ—প্রথম ওয়ানডের ব্যাটিং বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাসের পুনর্গঠন। বোলাররা যেমন ভালো করেছিলেন, এবার তাকিয়ে থাকতে হবে ব্যাটারদের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X