স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে

মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ । ‍ছবি : সংগৃহীত
মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ । ‍ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজেভাবে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকা পৌঁছাবে উইন্ডিজ দল। ইতোমধ্যেই ওই সিরিজ সামনে রেখে টিকিট বিক্রি শুরু করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, প্রথম ওয়ানডের টিকিট বুধবার সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে। অনলাইনের মাধ্যমে ক্রিকেটভক্তরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিট কিনতে ভিজিট করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে: www.gobcbticket.com.bd। এছাড়াও ‘GoBCBTicket’ নামের অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকেই টিকিট কেনা যাবে।

টিকিটের দামও প্রকাশ করেছে বিসিবি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দর্শকদের জন্য বিভিন্ন স্ট্যান্ডে ভিন্ন ভিন্ন মূল্যে টিকিট নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে কম দামে টিকিট মিলবে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। অন্যদিকে, সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা।

এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম ২,৫০০ টাকা। ক্লাব হাউস এবং ইন্টারন্যাশনাল গ্যালারির কিছু স্ট্যান্ডের টিকিট মিলবে ৮০০ থেকে ১,৫০০ টাকায়। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১০

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১১

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১২

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৩

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৪

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৫

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৬

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৭

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৮

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৯

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

২০
X