স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তারা যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার: সাকিব

সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের সামনে দারুণ সুযোগ ছিল ফাইনাল খেলার। আর সে জন্য পাকিস্তানকে হারালেই হতো। সহজ সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয় টাইগাররা। এশিয়া কাপে টিম ম্যানেজমেন্ট বেশকিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাকিব আল হাসান।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এশিয়া কাপে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তিনি বলেন, ‘অনেক জোরালো কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং সফলও হয়েছে। তারা যে এ রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার। আফগানিস্তানের বিপক্ষে চার বোলার খেলানো ঠিক আছে। কেন খেলিয়েছে এবং কাদের বিপক্ষে খেলিয়েছে, সেটি গুরুত্বপূর্ণ। আফগানদের বিপক্ষে ব্যাটিং লাইনআপ বড় রাখতে চেষ্টা করেছে। শামীম আগেও বোলিং করেছে। ওই দিনে তার বোলিংটা ভালো হয়নি। কোনো একটা দিনে খারাপ হতেই পারে।’

সেই সাক্ষাৎকারে সাকিব আরও বলেন, ‘যে সিদ্ধান্তগুলো আপাতদৃষ্টিতে ভুল মনে হয়, অনেক সময় সেগুলো ভালোর জন্য নেওয়া হয়। অনেক সাহসিকতার সঙ্গে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে যেটি কার্যকর করতে সাহস পেত না। সেদিক থেকে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে হবে। এ বছরের কথা চিন্তা করা হলে বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্স ভালো।’

এশিয়া কাপে বাংলাদেশের বোলিং ভালো হলেও ব্যাটিং এবং ফিল্ডিংয়ে দুর্বলতা দেখছেন সাকিব। তার মতে, বর্তমান দলের ক্রিকেটারদের চাপ সামলানোর অভিজ্ঞতা কম। ফিল্ডিংটা ভালো হলে বাংলাদেশ ফাইনাল খেলতেও পারত বলে মন্তব্য সাকিবের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের সিরিজগুলোতে ব্যাটাররা ভালো খেলেছে। এশিয়া কাপে অত ভালো হয়নি। বর্তমান দলের চাপ সামলানোর অভিজ্ঞতা কম। এ জায়গায় উন্নতি করতে পারলে ভালো হবে। তারা বড় ম্যাচের চাপ হ্যান্ডেল করতে পারেনি। আমার মনে হয় ফিল্ডিংটা ভালো হলে আরও ভালো জায়গায় থাকতে পারতাম আমরা।’

সূত্র- সমকাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X