স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৫ এএম
অনলাইন সংস্করণ

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

মাইনর লিগের মাঠে যেন পুরনো সাকিবকে ফিরিয়ে আনলেন বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী, বল হাতে প্রতিপক্ষকে গুটিয়ে দিলেন তাণ্ডব গতিতে। তার অলরাউন্ড নৈপুণ্যে বাল্টিমোর রয়্যালসকে ৯১ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে আটলান্টা। জবাবে মাত্র ৮৪ রানে অলআউট হয় বাল্টিমোর। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে।

টসে হেরে ব্যাটিংয়ে নামা আটলান্টার শুরুটা ছিল নড়বড়ে। তবে দ্বিতীয় উইকেটে ঋষি পান্ডে ও পল পালমার দলকে উদ্ধার করেন। পান্ডে খেলেন ৬৬ রানের ঝলমলে ইনিংস, পালমার যোগ করেন ২৬ বলে ৩০।

শেষদিকে ইনিংসকে তোলেন সাকিব ও জাহামার হ্যামিল্টন। ম্যাচের ১৬তম ওভারে ব্যাট হাতে নামেন সাকিব, প্রথম বাউন্ডারির দেখা পান সপ্তম বলে। শেষ ওভারে আদিল ভাট্টির বিপক্ষে টানা দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ২২ রান তুলেন তিনি। শেষ পর্যন্ত ১৬ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান ১৭৫ রানে।

রান তাড়ায় শুরু থেকেই ব্যর্থ বাল্টিমোরের ব্যাটাররা। ওপেনার অগ্নি চোপড়া ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। বোলিংয়ে শুরুতেই আগুন ঝরান সাকিব। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই মুক্তার আহমেদকে ক্যাচ করান।

দ্বিতীয় ওভারে ফের আঘাত হেনে কুনওয়ারজিত সিংকেও আউট করেন এই বাঁহাতি স্পিনার। তৃতীয় ওভারেও তিনি ছিলেন অত্যন্ত মিতব্যয়ী, মাত্র ৪ রান দেন। নিজের শেষ ওভারে আদিল ভাট্টিকে ফের আউট করে বাল্টিমোরের ইনিংসের ইতি টানেন সাকিব।

৩.১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট- বল হাতে নিখুঁত, ব্যাট হাতে বিধ্বংসী- এই দুইয়ের সমন্বয়েই ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান।

স্কোর সংক্ষেপে :

আটলান্টা ফায়ার: ১৭৫/৪ (২০ ওভার) - ঋষি পান্ডে ৬৬, সাকিব ৩০*, পল পালমার ৩০

বাল্টিমোর রয়্যালস: ৮৪ (১৫ ওভার) - সাকিব ৩/৬, আনশ প্যাটেল ৪ উইকেট

ফল: আটলান্টা ফায়ার জয়ী ৯১ রানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X