শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

ত্রিদেশীয় সিরিজের জন্য নতুন প্রতিপক্ষ খুঁজে পেল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‍গ্রাফিক্স: কালবেলা
পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‍গ্রাফিক্স: কালবেলা

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। আফগানিস্তান সরে যাওয়ার পর নতুন দল খুঁজে পেতে বেগ পেতে হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। আগামী মাসে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে আফগানদের পরিবর্তে খেলবে জিম্বাবুয়ে।

পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর এই ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ অক্টোবর) সূচি অপরিবর্তিত রেখে নতুন করে জিম্বাবুয়েকে যুক্ত করার কথা জানিয়েছে পিসিবি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজের উদ্যোগ নেওয়া হয়। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে ক্রিকেট পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছে। সিরিজে পাকিস্তানের পাশাপাশি খেলবে শ্রীলঙ্কাও। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে।’

এর আগে, ৩ ক্রিকেটারসহ মোট ৮ জন নিহতের ঘটনায় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আফগানিস্তান। এক বিবৃতিতে তারা লেখে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পাকতিকা প্রদেশের উরগন জেলার তরুণ ক্রিকেটারদের ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাপুরুষোচিত হামলায় শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এই বর্বর ঘটনার পরিপ্রেক্ষিতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ (যেখানে পাকিস্তান অংশগ্রহণকারী দল) থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X