কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ‘পারমাণবিক হামলার’ হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছেন। পাকিস্তান-আফগান সংঘাতের মধ্যে তার ভারতবিরোধী বক্তব্য সাড়া ফেলেছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের উল্লেখ এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা নিয়ে করা মন্তব্যে কূটনৈতিক পাড়া ফের উত্তপ্ত। তিনি বলেছেন, পাকিস্তানের কার্যকর জবাব ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে ভেঙে ফেলতে পারে।

কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) ভাষণে মুনির দাবি করেন, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। কিন্তু পরের বাক্যেই তিনি সতর্ক করে দেন, ছোটখাটো উসকানিতেও পাকিস্তানের কাছ থেকে জবাব আসতে পারে। সেই জবাব অনুপাতের বাইরে প্রতিক্রিয়া ডেকে আনবে।

তিনি বলেন, যদি নতুন করে শত্রুতার ঢেউ শুরু হয়, তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে। আমাদের যুদ্ধের সক্ষমতা বেড়েছে। আমাদের অস্ত্র ব্যবস্থার নাগাল এবং প্রাণঘাতীতা ভারতের ভৌগোলিক বিশালতার ভুল ধারণাকে ভেঙে ফেলবে।

পাকিস্তানি নেতা আরও সতর্ক করে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে, যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সীমান্তে কোনো রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে। সেই রেশ কাটতে না কাটতে দেশটির সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক হুমকি আসতে থাকে। অক্টোবরের ‍শুরুতে পাকিস্তান সেনাবাহিনী বলছে, ভবিষ্যৎ ভারত-পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১১

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১২

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৫

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৬

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৭

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৮

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৯

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

২০
X