স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল-খুলনা ম্যাচ চলাকালে মারা গেলেন ফিজিও

হাসান আহমেদ। ছবি : সংগৃহীত
হাসান আহমেদ। ছবি : সংগৃহীত

এনসিএলে বরিশাল-খুলনা ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বরিশালের ফিজিও হাসান আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা চলাকালে হার্ট অ্যাটাক করেন হাসান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাসানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিসিবি। বিবৃতিতে তারা জানায়, ‘এনসিএলে বরিশাল বিভাগের হয়ে এক দশকেরও বেশি কাজ করা হাসান আহমেদের মৃত্যুতে বিসিবি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে৷’

শোকবার্তায় বিসিবি আরও জানিয়েছে, আজ (২৭ অক্টোবর) চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে নামবে বাংলাদেশ দল। সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতাও পালন করা হবে। এনসিএলের চতুর্থ দিনও একইভাবে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের ক্রিকেটারদের সুস্থ রাখতে গত এক দশক ধরে কাজ করছিলেন হাসান আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১০

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১১

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১২

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৩

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৪

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৫

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৬

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৮

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

২০
X