চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রতি ৪ জন প্রাপ্ত বয়স্কের একজন স্ট্রোকের ঝুঁকিতে থাকেন’

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিশ্বে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। স্ট্রোক প্রাণঘাতী হলেও এর বেশিরভাগ ঝুঁকি আমাদের নিয়ন্ত্রণে। সচেতন হলে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। দিবসটি উপলক্ষে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ আয়োজন করেছে দুই দিনব্যাপী কর্মসূচি।

সকাল ৯টায় চমেক ক্যাম্পাস থেকে সাইকেল র‍্যালি শুরু হয়ে হাসপাতালের মূল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাইকেল ফেস্ট, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টসহ নানা ক্রীড়া আয়োজন হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, অনেকে হার্ট অ্যাটাক ও স্ট্রোককে একই মনে করেন, এটি ভুল ধারণা। হঠাৎ মুখ বাঁকা হওয়া, কথা জড়ানো, হাত-পা অবশ হয়ে যাওয়া এসবই স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নিলেই বাঁচানো সম্ভব।

তিনি আরও বলেন, নিয়মিত ব্যায়াম, লবণ ও তেল কম খাওয়া, ধূমপান পরিহার, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। প্রতিরোধই চিকিৎসার সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দিন এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব।

অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩ লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, যাদের অনেকে সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান।

আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চমেক অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অধ্যাপক ডা. ধীমান চৌধুরী ও সহযোগী অধ্যাপক ডা. সামসুল আলম সবুজ উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X