স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে দারুণ সাফল্যের পর এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি পরীক্ষা। চট্টগ্রামে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। সাগরিকায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

উইকেটে হালকা ঘাস থাকলেও সূর্যের তেজে সেটি ধীরে ধীরে শুকিয়ে ব্যাটসম্যানদের উপযোগী হয়ে উঠছে। সেই সুযোগটাই নিতে চাইছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। ওপেনিংয়ে থাকছেন ব্র্যান্ডন কিং ও আলিক আতানাজে, তিন নম্বরে অধিনায়ক হোপ নিজে। এরপর পাওয়ারহিটার শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ ও রোভম্যান পাওয়েল— যাদের ব্যাটে ভর করে ক্যারিবীয়রা বড় রান তুলতে চায়। নিচে আছেন অভিজ্ঞ জেসন হোল্ডার ও অলরাউন্ডার রোমারিও শেফার্ড। স্পিন আক্রমণে আকিল হোসেইন ও খারি পিয়েরে, পেস নেতৃত্বে জেডেন সিলস।

বাংলাদেশ দলে এসেছে কিছু পরিবর্তন ও নতুন ভারসাম্য। অধিনায়কত্বের দায়িত্বে ফিরেছেন লিটন দাস, যিনি উইকেটরক্ষক হিসেবেও দলকে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে ওপেনিংয়ে তরুণ তানজিদ হাসান তামিম। এরপর সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও নুরুল হাসান গড়ে তুলবেন মিডল অর্ডারের মেরুদণ্ড। নিচে রয়েছেন শামীম হোসেন ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান, সঙ্গে স্পিনে নাসুম আহমেদ।

হোম কন্ডিশনে বাংলাদেশের তরুণদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুযোগ নিজেদের প্রমাণের। অভিজ্ঞ ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে হলে শুরু থেকেই নিখুঁত পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ বোলিং দরকার হবে লিটনদের।

আজকের ম্যাচ কেবল জয়-পরাজয়ের লড়াই নয়, বরং আত্মবিশ্বাস ও নতুন করে গড়ে ওঠার এক বাস্তব পরীক্ষা।

দুই দলের একাদশ :

ওয়েস্ট ইন্ডিজ : ব্র্যান্ডন কিং, আলিক আতানাজে, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডেন সিলস।

বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X