কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করে এই কাজটি করুন, দূরে থাকবে বহু রোগ

প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করে এই কাজটি করুন, দূরে থাকবে বহু রোগ

আজকের ব্যস্ত জীবনে মানুষ দিনভর ঘরবন্দি। অফিস, বাসা কিংবা গাড়ি— সর্বত্রই এখন শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ। ফলে মানবদেহে সূর্যালোকের উপস্থিতি কমে গেছে আশঙ্কাজনকভাবে। অথচ গাছ যেমন সূর্যের আলো ছাড়া নিজের খাদ্য তৈরি করতে পারে না, তেমনি মানুষের শরীরও রোদের ছোঁয়া ছাড়া ঠিকমতো কাজ করতে পারে না।

বিশেষজ্ঞরা বলছেন, সূর্যের আলো হলো ভিটামিন ‘ডি’-এর সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস। এই ভিটামিন হাড়কে মজবুত রাখে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করে। শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতার জন্যও রোদ অপরিহার্য।

বিজ্ঞানীরা জানান, শরীরে ‘সেরোটোনিন’ নামের হরমোনের ক্ষরণে রোদের ভূমিকা রয়েছে। পর্যাপ্ত সূর্যালোক না পেলে এই হরমোনের মাত্রা কমে যায়, যা মন খারাপ, মানসিক চাপ ও অবসাদ বাড়িয়ে তোলে। অনিদ্রার সমস্যার সঙ্গেও এর ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

সূর্যের আলো চোখের রেটিনার মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং মস্তিষ্কে সংকেত পাঠায়, যা সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ায়। শীতকালে যেহেতু দিন ছোট ও রোদের তেজ কম থাকে, তাই এই হরমোনের উৎপাদনও কমে যায়। এজন্য অনেকেরই শীতকালে মন খারাপ বা অবসাদের সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা জানান, মারাত্মক অবসাদ দূর করতে ‘লাইট থেরাপি’ বা ‘ফোটোথেরাপি’ বেশ কার্যকর।

প্রতিদিন মাত্র ১০ মিনিট রোদে থাকলে যা হবে—

১️. সকালে রোদ গায়ে লাগলে শরীর নিজের স্বাভাবিক ঘড়ি অনুযায়ী কাজ শুরু করে, যা সার্কাডিয়ান ছন্দ নামে পরিচিত।

২️. এই ছন্দ ব্যাহত হলে শরীরে ক্লান্তি, মন খারাপ ও বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়ে।

৩️. নিয়মিত সূর্যের আলো শরীরে ভিটামিন ডি বাড়ায়। পাশাপাশি মন ভালো রাখার সেরোটোনিন হরমোনের মাত্রাও বৃদ্ধি করে।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X