স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি জানা গেল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। ছবি : সংগৃহীত

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরু হতে খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও প্রকাশ করা হয়নি সূচি। কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, সেটি নিয়ে মিলেছে ইতিবাচক বার্তা।

পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে আগামী ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। ভারতের মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে সূচি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার।

টুর্নামেন্টের ১০ আসর আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ দলের এই প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে ইতোমধ্যে ভারত ও শ্রীলঙ্কাকে চূড়ান্ত করা হয়েছে। ফাইনাল ম্যাচটি আহমেদাবাদ বা কলম্বোতে আয়োজিত হতে পারে এটি নির্ভর করবে পাকিস্তান ফাইনালে উঠে কিনা তার ওপর।

এবারের টুর্নামেন্টের ফরম্যাট ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মহল। ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। পরে সুপার এইট পর্বে দলগুলোকে পুনরায় দুই গ্রুপে ভাগ করা হবে—প্রতিটি গ্রুপে চারটি দল করে। সেখান থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে ভারত। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য সব ২০টি দল চূড়ান্ত হয়েছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কোয়ালিফাই করার মাধ্যমে দল নির্ধারণ সম্পন্ন হয়। এশিয়া–ইস্ট এশিয়া-প্যাসিফিক (এশিয়া–ইএপি) অঞ্চল থেকে শেষ তিন দল হিসেবে কোয়ালিফাই করেছে নেপাল, ওমান ও ইউএই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X