স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ
অর্জুনা রানাতুঙ্গার দাবি

শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করেছেন জয় শাহ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচীব জয় শাহ (বাঁয়ে) ও অর্জুনা রানাতুঙ্গা
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচীব জয় শাহ (বাঁয়ে) ও অর্জুনা রানাতুঙ্গা

চলমান ভারত বিশ্বকাপে ভরাডুবির কারণে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারিয়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে দুর্নীতির অভিযোগে লঙ্কান ক্রিকেটকে স্থগিত করেছে আইসিসি। তবে লঙ্কান ক্রিকেটের দুর্নীতি ও ধ্বংস করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে দায়ী করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করায় শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) ভেঙে দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেশটি। কিন্তু দুই সপ্তাহের রানাতুঙ্গার বোর্ডকে স্থগিত ঘোষনা করে শ্রীলঙ্কার আপিল আদালত।

সম্প্রতি শ্রীলঙ্কার সাংবাদিক চামুদিতা সামারাবিক্রমাকে দেওয়া সাক্ষাৎকারে রানাতুঙ্গা দাবী করেন যে, শ্রীলঙ্কার ক্রিকেট ধ্বংসের পাঁয়তারা চলছে। আর এর জন্য দায়ী হলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সচিব জয় শাহ ।

এসএলসি কর্মকর্তা এবং জয় শাহের মধ্যে সংযোগের কারণে তারা (বিসিসিআই) ধারণা করছে যে তারা এসএলসিকে পদদলিত এবং নিয়ন্ত্রণ করতে পারে," রানাতুঙ্গা দাবি করেছেন।

লঙ্কান সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’-কে দেওয়া সাক্ষৎকারে রানাতুঙ্গা বলেন, ‘জয় শাহ শ্রীলঙ্কা ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছেন। তার চাপের কারণে এসএলসি নষ্ট হচ্ছে। শ্রীলঙ্কার ক্রিকেটকেও ধ্বংস করছেন জয় শাহ। শুধুমাত্র বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে তিনি এত শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘যদি আপনি আমার এই সিংহলি ভাষার সাক্ষাৎকারটি ইংরেজিতে অনুবাদ করেন, তাহলে জয় শাহ বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বনাশ করে দিবে।’

সৌরভ গাঙ্গুলীর উদাহরণ টেনে রানাতুঙ্গা বলেন, ‘জয় শাহ গাঙ্গুলীকে বিসিসিআইয়ের সভাপতি বানিয়েছিল এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিল। কিন্ত গাঙ্গুলী প্রস্তাবে রাজি না হওয়ায় বরখাস্ত হতে হয়। সে চাইলেই লঙ্কান ক্রিকেট বোর্ডকে পদদলিত করতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X