স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

আইপিএলে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসরের মিনি নিলাম। দল কেনায় দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করা কলকাতা খরচ করেছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি। চেন্নাইকে হারিয়ে টাইগার পেসারকে মুস্তাফিজকেও দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া দুই ক্রিকেটারই কিনেছে কলকাতা। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপি ও শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কেকেআর। কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও কিনেছে তারা। ২ কোটি রুপিতে দলে নেয় রাচিনকে। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেনকে নিতে খরচ হয়েছে ২ কোটি টাকা। আরেক কিউই উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্টকে ১ কোটি ৫০ লাখ রুপিতে নিজেদের করে নিয়েছে কলকাতা।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে কলকাতায় রয়েছেন আজিঙ্কা রাহানে, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, উমরান মালিকের মতো ক্রিকেটাররা। দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু করা সম্ভব তাদের পক্ষে। আসন্ন আইপিএলে দলটি কতদূর যাবে সেটি পুরোপুরি নির্ভর করছে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর।

কলকাতা নাইট রাইডার্স- আজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানিশ পান্ডে, রমণদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বি সিং, কার্তিক তিয়াগি, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, ডাকশ কামরা, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১০

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১১

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১২

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৩

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৪

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৫

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৭

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৮

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৯

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

২০
X