বগুড়া ব্যুরো ও শাজাহানপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বগুড়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম (৫০), বগুড়া শহর যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলী (৪৮), টাঙ্গাইল মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম সার্থক (৩০), শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক জিকু (৩১), বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৪), গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাহবুব করিম ডালিম (৪০), বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক সবুজ মণ্ডল (৩৪) ও বগুড়া শহর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল মণ্ডল (৩৪)।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক এরশাদুল হক আকাশ (৩৮), পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নাসির হোসেন (৩০), গোহাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক (৩৬), উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম (৫০), গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দিনেশ চন্দ্র পাল (৬৬), আইন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন (৫২), আড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী (৪৮), বগুড়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আরিফ তালুকদার (৩৪), শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক ওরফে জিকু (৩১) এবং মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি বেলাল হোসেন (৩৬)।

গোসাইবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ওরফে নবির উদ্দিন (৪০), গোসাইবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম লুলু (৪৫), ধুনট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল চন্দ্র সরকার (৬০) ও নাংলু গ্রামের আমজাদ হোসেনের ছেলে নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে সউদ (৪০)।

শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান (৪৫), সদস্য কারুল হাসান (৪৫), গাড়িদহ ইউনিয়ন কৃষক লীগের সদস্য হারুন উর রশিদ (৪৮) ও গাড়িদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হাসান রানা (৩৬)।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, ‎শাজাহানপুর থানা পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন অভিযান অব্যাহত থাকবে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ধুনটের সাবেক এমপি জিএম সিরাজের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী জানান, শেরপুর থানা পুলিশ নাশকতার মামলায় চারজন গ্রেপ্তার করেছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার বলেন, অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর অংশ হিসেবে বগুড়ায় বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির একাধিক টিম সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, আসামিদের নামে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরকদ্রব্য আইনসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১০

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১১

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১২

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৩

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৪

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৫

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৬

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৭

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৮

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৯

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

২০
X