ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পারফরম্যান্সের চেয়ে ম্যাচ জেতাকেই গুরুত্ব দিচ্ছেন ‍লিটন

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে ভালো করবে, অন্তত ফাইনালে যাবে এ আশা শুধু ভক্তদের না ক্রিকেটারদেরও ছিল। তবে কারও আশাই পূরণ হয়নি। ব্যর্থ হাতেই ফেরত আসতে হয়েছে টাইগারদের। এর মধ্যে অনেক দৃষ্টিকটু হিসেবে ধরা পড়েছে দলের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা। যার মধ্যে আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজের অধিনায়ক লিটন দাসও রয়েছেন। তবে এই সিরিজের জন্য টাইগার অধিনায়কের কাছে পারফরম্যান্সের চেয়ে ম্যাচ জেতাই বড়।

অনেক দিন ধরেই ফর্মে নেই বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস। এশিয়া কাপের সুপার ফোর অংশেও ব্যাট হাসেনি তার। তিন ম্যাচে রান তার যথাক্রমে ১৬, ১৫ ও ০। তবে কিউইদের সাথে অধিনায়কের দায়িত্ব পালন করতে যাওয়া লিটনের কাছে পারফরম্যান্সের চেয়ে দলের জেতাই বেশি গুরুত্ব পাবে বলে জানান। মিরপুরে আগামীকালের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন। সেখানে অনেক বিষয়ের সাথে উঠে আসে পারফরম্যান্সের কথা এবং ক্যাপ্টেন হিসেবে তার প্রত্যাশা কি?

সাংবাদিকদের এ রকম প্রশ্নের উত্তরে তিনি আবার ব্যক্ত করেন মূল লক্ষ্য সবসময়ই ম্যাচ জেতা। তিনি বলেন, “আমি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। এক দিনে সবাই পারফর্ম করবে না, হয়তো ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।”

এ ছাড়াও স্বাভাবিকভাবে উঠে আসে তার বাজে ফর্ম প্রসঙ্গ। লিটন জানান, তিনি চেষ্টা করছেন দ্রুত ফর্মে ফেরার। তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায়। আশা করছি, তাড়াতাড়ি কামব্যাক করতে পারব। আত্মবিশ্বাসের বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।”

বিশ্বকাপ লক্ষ্য সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি সোজা সাপ্টা উত্তর দিয়ে দেন বিশ্বকাপে লক্ষ্য ভালো খেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১২

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

১৩

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

১৪

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১৫

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১৭

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৮

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৯

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

২০
X