স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০৫ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কাঁধের অস্ত্রোপচার করালেন নাসিম শাহ

পাকিস্তানের পেসার নাসিম শাহ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পেসার নাসিম শাহ। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এশিয়া কাপ চলাকালে কাঁধের চোটে পড়েন নাসিম শাহ। এশিয়া কাপ মিস করার পর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যান পাকিস্তানের ডানহাতি এই পেসার। বৈশ্বিক এই আসর থেকে ছিটকে পড়ায় অস্ত্রোপচারের অপেক্ষায় ছিলেন তরুণ পেসার। অবশেষে সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন নাসিম শাহ।

বুধবার (৪ অক্টোবর) অভিজ্ঞ সার্জন দ্বারা নিজের কাঁধের অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ হয়েছে নাসিম শাহর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার মোঘেস শেখ।

পাকিস্তানের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে নাসিমের। আপাতত হাসপাতালেই বিশ্রামে রয়েছেন পাকিস্তানি পেসার। আগামী চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম এবং পুনর্বাসনে থাকবেন ডানহাতি এই পেসার। সবকিছ শেষে করেই আবারও বোলিং শুরু করবেন নাসিম শাহ।

গত মাসে এশিয়া কাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের ৪৬তম ওভারে কাঁধে আঘাত পান নাসিম। এরপর আর কোনো বোলিং করেননি তরুণ এই পেসার। দ্রুতই আঘাতের পরিমাণ পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয় তাকে। কিন্তু পরীক্ষায় পেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এশিয়া কাপের পাশাপাশি ভারত বিশ্বকাপ থেকেও ছিটকে যান নাসিম শাহ।

বোলিং করার সময় কাঁধের নিচের দিকের পেশিতে আঘাত পান নাসিম। এর আগেও একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি। তাই ধারণা করা হয়েছিল, এবার পুরোনো চোটে পড়েছেন ডানহাতি পেসার। কিন্তু পরীক্ষা শেষে জানা যায়, নতুন একটি পেশিতে আঘাত পান নাসিম। আর তাই অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা। বিশ্বকাপে তার ইনজুরিতে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার হাসান আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X