বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

কারাবন্দিদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফি

ব্যাটিং করছেন মাশরাফি বিন মুর্তজা। ছবি : সংগৃহীত
ব্যাটিং করছেন মাশরাফি বিন মুর্তজা। ছবি : সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বুধবার (৪ অক্টোবর) কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার বন্দি নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি।

মাশরাফি শুধু টুর্নামেন্ট উদ্বোধন করেছেন এমন নয়, তিনি একটি দলেরে হয়ে ক্রিকেটও খেলেছেন। উদ্বোধনী দিনে বন্দিদের কেইস টেবিল রাইটার্স ও স্টাফদের কিংস সুপার স্টারের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে কেইস টেবিল রাইটার্সদের পক্ষে বোলিং ও ব্যাটিং করেছেন মাশরাফি।

টুর্নামেন্টের ধরন টি-টোয়েন্টি। এই উদ্বোধনী অনুষ্ঠানের সময় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এ এস এম আনিসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের আগে বন্দিদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন মাশরাফি।

আলোচনা সভায় বিভিন্ন সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রম ও কারাগারে চলমান কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১০

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১১

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১২

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৩

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৫

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৬

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৭

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৮

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৯

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

২০
X