স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:২৫ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পাওয়ার প্লেতে নেই পাকিস্তানের তিন উইকেট

ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন বাবর আজম। ছবি : সংগৃহীত
ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন বাবর আজম। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং করছে পাকিস্তান। পাওয়ার প্লেতে ডাচ বোলারদের আঘাতে দিশাহারা হয়ে পড়েছে পাক ব্যাটিং লাইনআপ। ৩৮ রানের মধ্যেই ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটার।

শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এর আগে টস জিতে বাবর আজমকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। শুরুতেই তিন উইকেট তুলে নিয়েছে নেদারল্যান্ডসের বোলাররা।

হায়দ্রাবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ৩৮ রানের মধ্যেই ফিরে গেছে টপ অর্ডারের সেরা তিন ব্যাটার। প্রথম ওভারের শেষ বলে চার হাঁকান পাক ওপেনার ফখর জামান। পরের ওভারে আরও দুটি চার মারেন এ বাঁহাতি ব্যাটার। এরপরই শুরু হয় ডাচ বোলারদের রাজত্ব। ইনিংসের চতুর্থ ওভারে ১২ রান করা পাক ওপেনার ফখরকে ফেরান লোগান ভ্যান বেক।

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসেই পাকিস্তান অধিনায়ক বাবরকে ফেরান কলিন অ্যাকারম্যান। ডাচ স্পিনারের বলে আউট হওয়ার আগে মাত্র ৫ রান করেন বাবর। ৪ রানের ব্যবধানে তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার ইমাম। ১৫ রান করে ডাচ পেসার পল ভ্যান মিকেরেনের বলে থার্ডম্যানে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার।

পাকিস্তান একাদশ : ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X