কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০২:১২ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

কামিন্সের বীরত্বে রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্নায়ুচাপ সামলে প্যাট কামিন্সের বীরত্বে রোমাঞ্চকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এদিন ২৮১ রানের লক্ষ্য শেষ দিনের ৫.৩ ওভার বাকি থাকতে তারা ছুঁয়ে ফেলে। আর তাতেই এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের জয় পায় তারা।

তবে অ্যাশেজের প্রথম টেস্টে আলোচনায় আসে ১৮ বছর আগের এক ম্যাচের স্মৃতি। এই মাঠেই ২০০৫ সালে ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ২ রানে হেরেছিল অজিরা। এবার অবশ্য সেই স্মৃতির পুরাবৃত্তি হতে দেননি প্যাট কামিন্স। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

বার্মিংহামে মঙ্গলবার (২০ জুন) শেষ দিনে জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৭৪ রান, ইংল্যান্ডের ৭ উইকেট। পঞ্চম দিনের সকালেই শুরু হয় তুমুল বৃষ্টি। পঞ্চম ও শেষ দিনের খেলা প্রায় দেড় সেশন বৃষ্টিতে ভেস্তে যায়। পরে বৃষ্টি বন্ধ হলে মাঠ প্রস্তুত হতে যতটা সময় গেছে, বাকি থাকে দিনের খেলা ৬৭ ওভারের মতো। বৃষ্টি বন্ধ হলে পঞ্চম দিনের খেলা শুরুর পর ১৪৫ রানে ৫টি উইকেট তুলে নেয় ইংল্যান্ড। উসমান খাজা একটা প্রান্ত ধরে ছিলেন। দলীয় ২০৯ রানের মাথায় তাকে বোল্ড করে সাজঘরে পথ দেখান বেন স্টোকস। ১৯৭ বল খেলে টেস্ট মেজাজে ৬৫ রান করেন খাজা।

২০৯ রানে ৭ উইকেট হারানোর পর প্রথমে বিপদে ছিল অস্ট্রেলিয়াই। তখন তাদের দরকার ৭২ রান, হাতে নেই শেষ ৩ উইকেট। এ সময় ২০ রান করে ফেরেন অ্যালেক্স ক্যারে। তখন মনে হচ্ছিল ইংল্যান্ডের জয় যেন সময়ের ব্যাপার।

কিন্তু অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন প্যাট কামিন্স এবং নাথান লিয়ন। ১২ ওভারে তাদের ৫৫ রানের ম্যাচ জেতানো জুটি শেষ পর্যন্ত গড়ে দিয়েছে টেস্টের ভাগ্য। শেষ পর্যন্ত জয়ের হন নায়ক কামিন্স। ৭৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়া অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X