স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

উইলিয়ামসন ফিরলেও খেলবেন না সাউদি

কেন উইলিয়ামসন (বাঁয়ে) ও টিম সাউদি। ছবি : সংগৃহীত
কেন উইলিয়ামসন (বাঁয়ে) ও টিম সাউদি। ছবি : সংগৃহীত

অবশেষে নিউজিল্যান্ডের একাদশে ফিরছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দীর্ঘ ছয় মাস ইনজুরির সঙ্গে লড়াই করেন কিউই তারকা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করলেও প্রথম দুই ম্যাচে ছিলেন না উইলিয়ামসন। শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে অধিনায়ক হয়েই মাঠে নামছেন কেন। তবে এই ম্যাচেও পেসার টিম সাউদিকে পাচ্ছে না নিউজিল্যান্ড।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের বিপক্ষে নিজের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এ ছাড়া ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় সাউদি খেলতে পারবেন না বলে জানিয়েছেন উইলিয়ামসন।

কেন উইলিয়ামসন বলেন, ‘টিম (সাউদি) খুব ভালো উন্নতি করেছেন। তবে আগামীকালের ম্যাচে তিনি খেলবেন না।’ নিজের ইনজুরি থেকে ফেরার বিষয়ে কিউই অধিনায়ক বলেন, ‘আমি আগেও বলেছি, বিশ্বকাপ দলে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত। বাংলাদেশের বিরুদ্ধে হতে যাওয়া ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেকদিন পর খেলতে পারব ভেবে আনন্দিত।’

উইলিয়ামসন একাদশে ফেরায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হবে টিম ম্যানেজমেন্টের। বর্তমান কিউইদের ব্যাটিং লাইন আপে তিন নম্বরে ব্যাট করছেন রাচিন রবীন্দ্র। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। উইলিয়ামসন একাদশে ফেরায় দল থেকে বাদ পড়তে পারেন মার্ক চাপম্যান। অধিনায়ককে ব্যাটিং পজিশন ছেড়ে দিয়ে মিডল অর্ডারে দেখা যেতে পারে রবীন্দ্রকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১০

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১১

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১২

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৪

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৫

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৭

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৮

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৯

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

২০
X