স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০২:১১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের বিরুদ্ধে ব্যাটিংয়ে পাকিস্তান

টস জিতে ব্যাটিং নিয়েছেন বাবর আজম। ছবি : সংগৃহীত
টস জিতে ব্যাটিং নিয়েছেন বাবর আজম। ছবি : সংগৃহীত

টানা দুই জয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর পরের দুই ম্যাচ হেরে অনেকটাই পথ হারিয়েছে পাকিস্তান। টানা হারের পর বাবর আজমদের সেমিফাইনালে খেলা নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে ম্যান ইন গ্রিনদের বিশ্বাস পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে তারা। আর সেই বিশ্বাসে আজ চেন্নাইয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাবর আজমের দল। দুপুর আড়াইটায় শুরু হওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ভারত ও অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর আজ ঘুরে দাড়ানোর লক্ষ্যে পাকিস্তান এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। আগের ম্যাচে না থাকা শাদাব খান আবার ফিরেছেন দলে। অসুস্থ মোহাম্মদ নাওয়াজের জায়গায় দলে এসেছেন তিনি।

অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আফগানদের মাটিতে নামায় নিউজিল্যান্ড। আজ পাকিস্তানের সঙ্গে কখনোই জিততে না পারা আফগানদের লক্ষ্য নতুন এক ইতিহাস রচনা করা। সেই লক্ষ্যে ফজল হক ফারুকির জায়গায় দলে এসেছে স্পিনার নুর আহমেদ।

পাকিস্তানের একাদশ

আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও হারিস রউফ।

আফগানিস্তানের একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল হক ও নুর আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১২

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

১৩

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

১৪

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১৫

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১৭

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৮

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৯

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

২০
X