স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:১১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের ২৮৩ রানের টার্গেট দিল পাকিস্তান

বাবরের ফিফটিতে আফগানিস্তানকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ছবি: সংগৃহীত
বাবরের ফিফটিতে আফগানিস্তানকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

টানা দুই জয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর পরের দুই ম্যাচ হেরে অনেকটাই পথ হারিয়েছে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দীদের দেশে হওয়া বিশ্বকাপে সেমিফাইনালের যেতে এখন বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাবর আজমের দলের। সেই লক্ষ্যে আজ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এশিয়ার দেশ আফগানিস্তানের মুখোমুখি হয় পাকিস্তান। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তানকে জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে পাকিস্তান।

বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক বাবর আজম। ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর আজমের ফিফটি এবং শেষে ইফতেখার আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে। আফগানদের পক্ষে স্পিনার নূর আহমেদ সর্বোচ্চ তিনটি উইকেট নেন।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। এই দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান তুলে ভারত। ১৭ রান করে ইমাম ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি।

এরপর তিনে নেমে দলের হাল ধরেন এই বিশ্বকাপে তেমন রান করতে না পারা বাবর। এসে দেখে শুনে আফগান স্পিনারদের খেলে অর্ধশতক পেয়েছেন এই দুই ব্যাটারই। ৫৮ রান করে ফিরেছেন শফিক। আর বাবরের ব্যাট থেকে এসেছে ৭৪ রান। তবে এই দুইজন ফেরার পর খানিকটা হলেও পথ হারায় দল। ব্যর্থ হয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সউদ শাকিলরা।

তবে শেষের দিকে ইফতিখার আহমেদ-শাদাব খানের জুটিতে আবারও নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ইফতিখার ও শাদাব সমান ৪০ রান করে করেছেন। তাদের দুর্দান্ত ফিনিশিংয়েই লড়াই করার পুঁজি পায় পাকিস্তান। তবে ইনিংসের শেষ ওভারে দুই উইকেট হারানোয় রান আর বাড়েনি বাবরদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X