স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ব্যর্থতায় বরখাস্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড 

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরে ১৯৯৬ সালের শিরোপাজয়ী দল শ্রীলঙ্কার সময়টা ভালো যাচ্ছে না। সাত ম্যাচে দুই জয় তাদেরকে সেমিফাইনালের দৌড় থেকে বলতে গেলে একপ্রকার ছিটকেই দিয়েছে। ব্যর্থতায় ভরা এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে সবচেয়ে লজ্জাজনক পারফর্ম্যান্সের পর পুরো লঙ্কান ক্রিকেট বোর্ডকেই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রলায়। একইসঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন একটি কমিটি।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের বিপক্ষে ৩০২ রানের লজ্জার হারের পরেই চলমান বোর্ডকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে "বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ" অভিহিত করে বলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরেই পদত্যাগ করেছিলেন ক্রিকেট বোর্ড সেক্রেটারি। আর তার দুদিন পরেই পুরো ক্রিকেট বোর্ড বরখাস্তের নতুন এই সিদ্ধান্তের কথা জানা গেল।

এদিকে পুরাতন কমিটিকে বরখাস্তের পরপরই সাত সদস্যের নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্বে থাকছেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।

এছাড়াও গত শুক্রবার এসএলসি শ্রীলঙ্কার কোচিং স্টাফ-নির্বাচকদের শোকজ করে একটি নোটিশ পাঠায়। যেখানে কুশল মেন্ডিসের দলের লজ্জাজনক পারফরম্যান্সে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। বিশেষ করে তারা ভারতের বিপক্ষে ঘটা শোচনীয় হারের জন্য কোচিং স্টাফ ও নির্বাচকদের কাছে যথাযথ ব্যাখ্যা চেয়েছে।

এসএলসির পাঠানো প্রেস রিলিজ থেকে জানা যায়, দল গঠনে কখনো হস্তক্ষেপ করে না এসএলসি ম্যানেজমেন্ট। তারা স্বাধীনভাবে কোচিং স্টাফ ও নির্বাচকদের কাজ করার সুযোগ দিয়ে আসছে। তারপরও বিশ্বকাপের মতো একটি মর্যাদাপূর্ণ আসরে শ্রীলঙ্কা দলের এমন ভরাডুবির কারণ এবং তা থেকে উত্তোরণের ব্যাখ্যা দিতে হবে।

দিল্লিতে আজ বাংলাদেশের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। গাণিতিকভাবে এখনও টিকে আছে লঙ্কানদের শেষ চারে খেলার সম্ভাবনা। এর জন্য আজ বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১০

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১১

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১২

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৩

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৪

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১৫

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৬

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৭

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৮

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৯

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

২০
X