কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:২২ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

শিরোপার লড়াইয়ে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যারা

রিচার্ড কেটেলবরো (বাঁয়ে) ও রিচার্ড ইলিংওর্থ (ডানে)। ছবি : সংগৃহীত
রিচার্ড কেটেলবরো (বাঁয়ে) ও রিচার্ড ইলিংওর্থ (ডানে)। ছবি : সংগৃহীত

ফাইনালের মধ্য দিয়ে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামবে রোববার (১৯ নভেম্বর)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত।

এই ম্যাচের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালসদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মাঠে থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রিচার্ড ইলিংওর্থ। অভিজ্ঞ এই ইংলিশ ম্যানের সঙ্গে তারই দেশের রিচার্ড কেটেলবরো থাকছেন অনফিল্ড আম্পায়ারের ভূমিকায়।

সেমিফাইনালের পর এবার ফাইনালেও তারা দুজন পেলেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব। এই দুজনই ছিলেন দুটি সেমিফাইনালে।

ভারত ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওর্থ। দ্বিতীয় সেমিফাইনালে কলকাতায় আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো।

প্রথম সেমিফাইনালে টিভি আম্পায়ার ছিলেন জোয়েল উইলসন। ওয়েস্ট ইন্ডিজের এই আম্পায়ার এবার আহমেদাবাদের ফাইনালেও টিভি আম্পায়ার হিসাবে ম্যাচ পরিচালনায় থাকবেন।

দ্বিতীয় সেমিফাইনালে থার্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন ক্রিস গ্যাফানি। নিউজিল্যান্ডের গ্যাফানি ১৯ নভেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালে থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১০

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১১

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

১২

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

১৩

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

১৪

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

১৫

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১৬

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১৭

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১৮

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১৯

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

২০
X