স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৮ উইকেট হারিয়ে চা পানে বাংলাদেশ

মুশফিককে ফিরিয়ে নিউজিল্যান্ডের উল্লাস। ছবি : সংগৃহীত
মুশফিককে ফিরিয়ে নিউজিল্যান্ডের উল্লাস। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন কিছুটা প্রতিরোধে গড়লেও শেষ রক্ষা হয়নি। নিউজিল্যান্ডের স্পিনারদের ঘূর্ণি জাদুতে ১৪৯ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

শেরে বাংলায় সাবধানী ব্যাটিং শুরু করলেও ১১তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৯ রানে সাজঘরের পথ ধরেন ওপেনার জাকির হাসান। মিচেল স্যান্টনারকে ছক্কা মারতে গিয়ে লং অনে কেইন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন এই বাঁহাতি ওপেনার। মাত্র ৮ রান সংগ্রহ করেন জাকির। পরের ওভারেই আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফেরান এজাজ প্যাটেল। ২ চারের সাহায্যে ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ডানহাতি ওপেনার।

২৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এমন সময়ে আবারও টাইগার শিবিরে আঘাত আঘাত হানেন প্যাটেল। ৪১ রানের মাথায় ৫ রান করা মমিনুলকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই বাঁহাতি স্পিনার। ৬ রানের ব্যবধানে সবচেয়ে বড় উইকেটটি হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্তকে ৯ রানে লেগ বিফোর করেন স্যান্টনার।

পঞ্চম উইকেটে শাহাদাত হোসেন দিপুকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। ৩৫ রানে থাকাকালীন জেমিসনের বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন এই ডানহাতি ব্যাটার। আবারও উইকেটে সেট হয়ে সাজঘরে ফিরে যান শাহাদাত। ১০২ বলে ৩১ রানে ফিলিপসের শিকার হন। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ১৩৫ রানের মাথায় সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তিনি। ২০ রানে বিদায় নেন মেহেদী মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X