স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে দেশজুড়ে। বেরসিক বৃষ্টির কারণে সারাদিন উইকেট ও আউটফিল্ড কাভার দিয়ে ঢেকে রাখা হয়। এমনকি প্রথম সেশনের খেলাও মাঠে গড়ায়নি। তবে শেষ পর্যন্ত দুপুর ২টার সময় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ রেফারি ডেভিড বুন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু বৃষ্টির কারণে দুপুর ২টায় আজেকের দিনের খেলা পরিত্যক্ত করা হয়েছে।

ঢাকা টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের স্পিনারদের দাপটে প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে স্বাগতিকদের স্বল্প রানে অলআউট করেও স্বস্তিতে নেই ব্ল্যাক ক্যাপসরা। টাইগার স্পিনারদের ঘূর্ণিপাকে ৫৫ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ৫ ব্যাটার। নিউজিল্যান্ডের পতন হওয়া উইকেটগুলো ভাগ করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও ১১৭ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ড্যারিল মিচেল ১২ ও গ্লেন ফিলিপস ৫ রানে অপরাজিত রয়েছেন। মিরপুরের স্পিন স্বর্গে প্রথম দিনেই ১৫ উইকেটের পতন ঘটেছে। মেঘাচ্ছন্ন কন্ডিশনে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও স্পিনবান্ধব হওয়ার কথা রয়েছে। আর তাতেই কিউইদের দ্রুত গুটিয়ে লিড নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১০

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১১

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১২

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৩

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৪

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৫

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৭

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৮

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৯

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

২০
X