স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ দেখা যাবে যেভাবে

গ্রিন টিভি দেখাবে এবারের কিউই-বাংলাদেশ সিরিজ। ছবি: সংগৃহীত
গ্রিন টিভি দেখাবে এবারের কিউই-বাংলাদেশ সিরিজ। ছবি: সংগৃহীত

সাধারণত দেশের বাইরে বিশেষ করে উপমহাদেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে গেলে সমর্থকদের চিন্তা থাকে কিভাবে দেখবে তাদের প্রিয় দলের খেলা। বিশ্বকাপের পর বাংলাদেশ দল আবারও ওয়ানডে ক্রিকেটে মাঠে নামছে ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের মাটিতে হওয়া এই সিরিজ দেখা নিয়ে আপাতত টাইগার ভক্তদের চিন্তা কমছে। বাংলাদেশে বসেই সরাসরি দেখা যাবে কিউই ও টাইগারদের সিরিজটি।

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গ্রিন টিভি। শুধু নিউজিল্যান্ড-বাংলাদেশ নয়, আরও দুইটি সিরিজ সরাসরি সম্প্রচার করবে এই স্যাটেলাইট চ্যানেলটি।

এরই মধ্যে বাংলাদেশ দল সিরিজের জন্য নিউজিল্যান্ডে অবস্থান করছে। কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হাসান শান্তর দল।

১৭ ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ গুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ তারিখ ।

দুই দলের ওয়ানডে স্কোয়াড

বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

নিউজিল্যান্ড

টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (২য় ও ৩য় ম্যাচ), ফিন অ্যালেন, টম ব্লানডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও'রোর্ক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (১ম ম্যাচ), উইল ইয়ং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১০

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১২

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৩

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৪

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৫

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৭

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৮

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৯

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

২০
X