কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

সূর্যের চতুর্থ সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২০১

শতকের পর সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত
শতকের পর সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি সংস্করণে সূর্যকুমার যাদবকে কোনো ভাবেই ঠেকানো সম্ভব না। ৬০ ম্যাচের ক্যারিয়ারে প্রতি তিন ম্যাচের একটিতে ফিফটি বা সেঞ্চুরি হাঁকান ভারত অধিনায়ক। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ বাঁচানো শেষ টি-টোয়েন্টিতে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন যাদব। তার ৫৬ বলের ঝোড়ো শতকে প্রোটিয়াদের সামনে ২০২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জোহানেসবার্গের নিউ ওয়ান্ডার্স স্টেডিয়ামে অধিনায়ক সূর্যকুমার যাদবের শতকে ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে ভারত।

ভারতের ২০১ রানের মধ্যে ১৬০ রানই সংগ্রহ করেছেন যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব। বাকি রান এসেছে অতিরিক্ত ও ৫ ব্যাটারের কাছ থেকে। ওপেনিংয়ে নেমে ৪১ বলে ৬০ রানের ইনিংসে ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন জসওয়াল। ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার। জসওয়াল না পারলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন ভারত অধিনায়ক সূর্য। ৫৫ বলে টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করে ডানহাতি ব্যাটার। শেষ ওভারে আউট হওয়ার আগে কাটায় কাটায় ১০০ রান করেন যাদব। ৭টি চার ও ৮টি ছক্কায় ঝোড়ো ইনিংসটি খেলেন ভারত অধিনায়ক।

এ ছাড়া ওপেনার শুভমান গিল ৬ বলে ১২ ও রিংকু সিং ১০ বলে ১৪ রান করেন। প্রোটিয়াদের সফল বোলার হন কেশভ মাহরাজ ও লিজাড উইলিয়ামস। প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X