শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডে টাইগারদের ঐতিহাসিক জয়ে ডোনাল্ডের শুভেচ্ছাবার্তা

বাংলাদেশের পেস বোলারদের সাথে অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশের পেস বোলারদের সাথে অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেস বোলার অ্যালান ডোনাল্ডের কিছুদিন আগেও বাংলাদেশ ক্রিকেট দলের সাথে বেশ গভীর সম্পর্ক ছিল। টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন অ্যালান ডোনাল্ড। কিন্তু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর টাইগারদের সাথে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। টাইগারদের কোচের দায়িত্ব ছাড়লেও তার শিষ্যদের এখনও মনে রেখেছেন ডোনাল্ড। এ কারণেই নেপিয়ারে কিউইদের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন ‘সাদা বিদ্যুৎ’ ডাক নাম পাওয়া এই সাবেক পেস বোলার।

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ১৮টি ওয়ানডে খেললেও কিউইদের বিপক্ষে বাংলাদেশ দল জয়ের মুখ দেখতে পারেনি। সেই ব্যর্থতার ধারাটা অবশেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কিউইদের ৯ উইকেটে হারিয়ে ভেঙেছে নাজমুল হোসেন শান্তর দল। আগে বোলিংয়ে নেমে মাত্র ৯৮ রানেই নিউজিল্যান্ডকে অলআউট করে দেয় টাইগাররা।

এদিন যেন আগুনে ফর্মে ছিলেন টাইগার পেসাররা। কন্ডিশনের কিছুটা সুবিধা কাজে লাগিয়ে কিউই ব্যাটারদের বাউন্স, গতি আর সুইংয়ে নাকাল করেছিলেন শরিফুল, তানজিম সাকিব, সৌম্য সরকার ও মোস্তাফিজরা। আর এর ফলেই ৯৮ রানে খতম নিউজিল্যান্ডের ইনিংস। জবাব দিতে নেমে ২০৯ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশের এমন জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে দক্ষিণ আফ্রিকায় বসে থাকা অ্যালান ডোনাল্ডকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে ডোনাল্ড লিখেছেন, ‘বাংলাদেশের ইঞ্জিন রুম আজ দারুণ কাজ করেছে।’ সাথে হাততালির ৩টি ইমোজির সাথে ট্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেটের অ্যাকাউন্টকেও।’

বাংলাদেশের কোচিংয়ের দায়িত্বে থাকাকালীন ক্রিকেটার এবং সমর্থক সবার মাঝেই তুমুল জনপ্রিয় ছিলেন ডোনাল্ড। প্রোটিয়া সাবেক এই পেস তারকার বিদায়ে হতাশ হয়েছেন অনেকে। তবে যাওয়ার আগে টাইগার ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানিয়ে গেছেন তিনি, সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন সবার সাথে যোগাযোগ রাখার। শিষ্যদের পারফর্ম্যান্সে খুশি হয়ে যেন সেই বার্তাই দিলেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X