ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৪০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

যুব বিশ্বকাপের দল ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে প্রথম বৈশ্বিক শিরোপা এসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুব দলের হাত থেকে এরপর তারা এনে দিয়েছে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও। এবার আবারও হাতছানি বিশ্বকাপের । দক্ষিণ আফ্রিকার মাটিতে হতে যাওয়া যুব বিশ্বকাপ কিছুদিন পরই। আর সেই লক্ষ্যে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর বৈশ্বিক এই আসর সামনে রেখে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই ১৫ সদস্যের বাইরে আরও ৫ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

বর্তমানের এই দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন নীতিনির্ধারকরা। দীর্ঘদিন পরে আবারও ট্র্যাকে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আরেকটা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে বর্তমান দলটি। প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া রাব্বি-শিবলি-আরিফুলদের নিয়ে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভক্তরাও। সে জন্য দল সাজানো হয়েছে বেশ সতর্কতার সঙ্গে।

যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।

স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও আকান্ত শেখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

১০

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

১২

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

১৩

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৪

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

১৫

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

১৬

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১৭

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

১৮

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

১৯

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

২০
X