ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা। ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ জুলাই মিরপুরে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।

বুধবার (৫ জুলাই) ঘোষিত ১৬ জনের চূড়ান্ত দলে প্রাথমিক স্কোয়াডের চারজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

ভারতীয় নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকেই দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে থাকছেন নাহিদা আক্তার। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দলে না থাকা রুমানা আহমেদ ছাড়াও পেসার জাহানারা আলমকেও রাখা হয়নি ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে সিরিজে। ২০ সদস্যের প্রাথমিক দলেও তাদের ডাকা হয়নি।

ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। দুই দলের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

আসন্ন সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যচ খেলবে ভারত। আগামী ৯ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। পরের দুটি টি-টোয়েন্টি ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে শুরু হবে ১৬ জুলাই। বাকি দুটি ম্যাচ ১৯ ও ২২ জুলাই। আগামীকাল বৃহস্পতিবার সকালে ভারতীয় নারী দল বাংলাদেশে পা রাখবে।

বাংলাদেশ নারী টি-২০ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), দিলারা আক্তার, সাথি রানী, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, সুলতানা খাতুন, সালমা ইসলাম ও ফাহিমা খাতুন।

স্ট্যান্ডবাই : ফারজানা হক পিংকি, লতা মন্ডল, শারমিন আক্তার সুপ্তা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X