বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আইয়ার-কিষানকে শাস্তি দিল ভারত

শ্রেয়াস আইয়ার ও ইশান কিষান। ছবি : সংগৃহীত
শ্রেয়াস আইয়ার ও ইশান কিষান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন ইশান কিষান ও শ্রেয়াস আইয়ার। কিষানকে মিথ্যাচার ও আইয়ারকে রঞ্জি ট্রফি খেলতে অনীহা দেখানোয় এ শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল শাস্তিস্বরূপ এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

দেশের মাটিতে সর্বশেষ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ছিলেন আইয়ার ও কিষান। সূর্যকুমার যাদবের সহকারী ছিলেন ডানহাতি ব্যাটার। অজিদের বিপক্ষে তিন ম্যাচে দুটি ফিফটি করেন কিষান। তবে দুর্দান্ত ফর্মে থাকার পরও আফগানদের বিপক্ষে জায়গা পাননি কেউই।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা পেয়েছিলেন কিষান। সিরিজ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নেন উইকেটকিপার ব্যাটার। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেননি কিষান। দুবাইতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পার্টিতে মজা-মাস্তিতে করেন তিনি। এরপর দেশে ফিরে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (কে হতে চায় কোটিপতি) নামের টিভি কুইজ শোতে অংশ নেন। আর মিথ্যাচারের এই ঘটনায় বেজায় চটেছেন অজিত আগারকার।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টে মাত্র ৪১ রান করেন আইয়ার। ডানহাতি ব্যাটারের শট বাছাই নিয়ে ক্ষেপেছিলেন নির্বাচকরা। যে কারণে আইয়ারকেদ দেশে ফিরে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু নির্বাচকদের কথায় রাজি হননি মুম্বাইয়ের এ ব্যাটার। প্রথম রাউন্ডের ম্যাচে বিশ্রাম চান আইয়ার। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে খেলতে অনীহা দেখানোয় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন আইয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১০

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১১

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১২

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৩

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৪

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৫

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৬

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৭

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৯

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

২০
X