স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট র‌্যাংকিংয়ে বুমরাহ-সিরাজের উন্নতি

জসপ্রীত বুমরাহ (বাঁয়ে) ও মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত
জসপ্রীত বুমরাহ (বাঁয়ে) ও মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত

ক্রিকেটের ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচের রেকর্ড গড়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্ট। নিউল্যান্ডসের ভয়ংকর উইকেটে আগুন ঝড়ানো বোলিং উপহার দিয়েছেন ভারতীয় পেসাররা। মাত্র দেড় দিনে প্রোটিয়াদের হারানোর পর আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়েও এগিয়েছেন জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

বুধবার (১০ জানুয়ারি) আইসিসি হালনাগাদকৃত টেস্ট র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় ৪ নম্বরে উঠে এসেছেন বুমরাহ। ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে উঠে এসেছেন সিরাজ।

কেপটাউনের নিউল্যান্ডসে প্রথম ইনিংসে ১৭ রানে বিনিময়ে ৬ উইকেট শিকার করেন সিরাজ। আর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ওপর আগুনের গোলা ছুড়েন বুমরাহ। গুনে গুনে তিনিও সিরাজের মতো ৬টি উইকেট শিকার করেন। আর তাতেই সতীর্থ রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেলে চার নম্বরে উঠে আসেন বুমরাহ।

ম্যাচের প্রথম ইনিংসে প্রতিপক্ষকে মাত্র ৫৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। যা তাকে টেস্টে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁচ্ছে দিয়েছে। ১৩ ধাপ এগিয়ে সিরাজ ১৭ নম্বর স্থানে উঠে আসেন ডানহাতি এই পেসার।

টেস্টে বোলারদের র‌্যাংকিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট নেওয়ার পুরস্কার পেয়েছেন অজি অধিনায়ক। সিডনিতে ৫ উইকেট নেওয়া জশ হ্যাজেলউড ৪ ধাপ এগিয়ে ৭ নম্বরে অবস্থান করছেন।

টেস্টের ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারের কোনো বিভাগেই পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ের শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বোলিংয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডার পজিশনে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X