কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আবার দেখা হবে, বললেন মাশরাফি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ওই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বৈঠক শেষে ব্যক্তিগত ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন মাশরাফি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।’

প্রথম ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ও মাশরাফিকে দেখা গেছে। অপর ছবিতে মাশরাফির সেলফিতে ফ্রেমবন্দি হন প্রধানমন্ত্রী, তামিম ও তার স্ত্রী আয়েশা।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, “আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে নির্দেশ দিয়েছেন, খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি। কারণ আমি সবাইকে ‘না’ বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে ‘না’ বলা আমার জন্য অসম্ভব। পাপন ভাই, মাশরাফি ভাই অনেক বড় প্রভাব রেখেছেন। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি... তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্ খেলব।”

এ সময় বিসিবি সভাপতি পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘ওর (তামিম) সংবাদ সম্মেলনটা দেখে আমার একটা ধারণা হয়েছিল... কারণ আমি ওদের এত কাছের যে, ও হয়তো আবেগের বশবর্তী হয়ে এই সিদ্ধান্ত হয়েছে। আমার তাই মনে হয়েছে যে, ওর সঙ্গে সামনাসামনি যদি বসতে পারি, তাহলে হয়তোবা এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, অবসরের যে চিঠিটা দিয়েছে, সেটি ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি। তবে যেহেতু শারীরিক ও মানসিকভাবে সে ফিট নয়, সেজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাস সময় নিয়ে আশা করি সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে। এটা অবশ্য সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে।’

এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি।

তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাম্প্রতিক বক্তব্যই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে ধারণা করছেন সবাই।

তামিমকে অবসর থেকে ফেরাতে বোর্ডও চেষ্টা করছে বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X