কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কেন সিদ্ধান্ত বদলালেন তামিম

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফী ও তামিম। ছবি: মাশরাফির ফেসবুক থেকে নেওয়া
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফী ও তামিম। ছবি: মাশরাফির ফেসবুক থেকে নেওয়া

হঠাৎ করে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যা নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল দেশের ক্রিকেটাঙ্গন। চলছিল আলোচনা-সমালোচনাও। এ অবস্থার মধ্যে এক দিন পরই সে সিদ্ধান্ত থেকে সরে এলেন জাতীয় দলের এই ওপেনার। কিন্তু কেন সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম, ঘুরেফিরে এ প্রশ্ন হয়তো অনেকের মাথায় আসছে।

গতকাল বৃহস্পতিবার (০৬ জুলাই) চট্টগ্রামে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, হুটহাট করেই তিনি সিদ্ধান্ত নেননি। অনেক চিন্তাভাবনা করেই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। হাতে আছে তিন মাসেরও কম সময়। সেখানে ওয়ানডে অধিনায়কের বিদায়ের সিদ্ধান্তে দলের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়বে। সেটা হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধি করেছেন। আর তাই তামিমকে ফেরাতে উদ্যোগী হন তিনি। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে নির্দেশ দিয়েছেন, খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি।

প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করতে না পারার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা জানিয়ে তামিম বলেন, আমি সবাইকে ‘না’ বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে ‘না’ বলা আমার জন্য অসম্ভব। পাপন ভাই, মাশরাফি ভাই অনেক বড় প্রভাব রেখেছেন। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি... তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্ খেলব।

এর আগে শুক্রবার (০৭ জুলাই) দুপুরে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিম ইকবালকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X