স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সিডনিকে উড়িয়ে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন ব্রিসবেন

বিগ ব্যাশ চ্যাম্পিয়ন ব্রিসবেন। ছবি : সংগৃহীত
বিগ ব্যাশ চ্যাম্পিয়ন ব্রিসবেন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে ব্রিসবেন হিট। তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল হিট। ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে ফাইনাল সেরা হয়েছেন স্পেন্সার জনসন।

বুধবার (২৪ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে জশ ব্রাউনের ফিফটিতে ৮ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে ব্রিসবেন হিট। জবাবে ১৭.৩ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায় সিডনি সিক্সার্স।

১৬৭ রান তাড়া করতে নেমে স্পেন্সার জনসন ও জেভিয়ার বারলেটের পেস তাণ্ডবে ১১২ রানে অলআউট হয়ে যায় সিক্সার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তিনবারের চ্যাম্পিয়নরা। ৩ রানে ড্যানিয়েল হিউজেসকে হারায় দলটি। ৩৪ রানে জ্যাক এডওয়ার্ডস ও ৫৬ রানে জশ ফিলিপে বিদায় নিলে বালির বাঁধের মতো ভেঙে পড়ে সিডনির ব্যাটিং লাইন। অধিনায়ক হেনরিকে ২৫ ও ফিলিপে ২৩ রান করেন। স্পেন্সার জনসন ২৬ রানে ৪টি উইকেট শিকার করে।

এর আগে সিডনিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ব্রিসবেন ওপেনার জশ ব্রাউন। ৩৮ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন ডানহাতি ওপেনার। ম্যাকসুয়ানি, রেনশো ও ম্যাক্স ব্রায়ন্টের কার্যকরি ইনিংসে দেড়শো ছাড়ায় হিট। রেনশোর ২২ বলে ৪০ এবং ব্রায়ন্টের ১৯ বলের ২৯ রানের ঝড়ো ইনিংসে ১৬৬ রানের লড়াকু পুঁজি গড়ে ব্রিসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১০

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১১

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১২

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১৩

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১৫

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১৬

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৭

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৮

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৯

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

২০
X