স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ এএম
অনলাইন সংস্করণ
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

বশির ইস্যুতে বিসিসিআইয়ের মুখোমুখি হচ্ছে ইসিবি

ইংলিশ ক্রিকেটার শোয়েব বশির। ছবি: সংগৃহীত
ইংলিশ ক্রিকেটার শোয়েব বশির। ছবি: সংগৃহীত

হায়দ্রাবাদে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। স্বাগতিকদের বিপক্ষে চলমান ম্যাচে থাকতে পারতেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার শোয়েব বশির। কিন্তু ভারতে আসার ভিসা সময়মত পেয়েছিলেন না তিনি। অবশেষে ভারতের ভিসা পেয়েছেন এই ইংলিশ অফস্পিনার। তবে দেরিতে ভিসা দেয়ায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) কারণ দর্শানোর নোটিশ পাঠাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বশিরের ভিসা জটিলতা কঠোর সমালোচনা করেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, বশিরকে ছাড়া ভারতে না আসার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু না আসার মতো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেনি ইংলিশরা।

শোয়েব বশিরের ভিসা জটিলতার বিষয়টি নজরে এনেছে ইংল্যান্ড সরকার। এ ধরনের অপ্রীতিকর ঘটনায় বিবৃতিও জানিয়েছে ঋষি সুনাকের সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র ঋষি সুনাকের বরাতে বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, ভারত ভিসা প্রক্রিয়ায় সবসময় ব্রিটিশ নাগরিকদের সাথে ন্যায্য আচরণ করবে বলে আমরা আশা করি। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা কীধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সে বিষয়গুলো আমরা আগেই বলেছি। লন্ডনের ভারতীয় হাইকমিশনারের কাছে ভিসার আবেদনের অভিজ্ঞতার বিষয়গুলো সেসময় তুলে ধরেছিলাম।’

ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অতি দ্রুত বিসিসিআইয়ের কাছে বশিরের ভিসা না পাওয়ার কারণ দর্শানোর চিঠি দেবে ইসিবি। ইংল্যান্ডের বিখ্যাত অনলাইন ডেইলি মেইল এক প্রতিবেদনে লিখেছে, ভিসা জটিলতার ঘটনায় যথার্থ কারণ অনুসন্ধানও করবে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

ইংল্যান্ডের টেস্ট দলে ২০ বছর বয়সে ডাক পান বশির। ইংলিশ কাউন্টিতে মাত্র ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। আরব আমিরাতে ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্পে সুযোগ পেয়েছিলেন বশির। ক্যাম্পে ভালো করায় ভারত সিরিজের দলে নেন বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১০

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১১

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১২

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৫

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৭

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৮

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৯

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

২০
X