ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে মাশরাফীকে নিয়েই ফিল্ডিংয়ে সিলেট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রিমিয়াম ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিপিএলের দশম আসরে আলোচনার অন্যতম টপিক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজার ফিটনেস।

আসর শুরু হওয়ার পর থেকেই সিলেটের অধিনায়ক মাশরাফীর ফিটনেস নিয়ে কম সমালোচনা হয়নি। যার দরুণ বিপিএলের দ্বিতীয় পর্বে সবারই নজর ছিল সিলেট স্ট্রাইকার্সের দলের দিকে।

তবে সবাইকে রীতিমতো হতাশ করে মাশরাফীকে নিয়েই দল সাজিয়েছে পয়েন্ট তালিকার তলানির দলটি।

শুক্রবার (২৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন সিলেট অধিনায়ক মাশরাফী।

ঢাকা পর্বের প্রথম ধাপ ভালো কাটেনি সিলেটের। নিজেদের মাঠে তাই জয়ের জন্য মুখিয়ে মাশরাফীর দল। প্রথম ম্যাচে সেই লক্ষ্যে বোলিং নিয়েছেন ম্যাশ। অন্যদিকে হার দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে সিলেট। তবে প্রতিপক্ষ কুমিল্লা অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

সিলেটের একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, রায়ান বার্ল, জাকির হাসান, সামিত প্যাটেল, ইয়াসির আলী, মাশরাফী বিন মুর্তজা (অধিনায়ক), বেন কাটিং, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রিচার্ড এনগারাভা। কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, তাওহীদ হৃদয়, ইমরুল কায়েস, রস্টন চেজ, জাকের আলী, খুশদিল শাহ, ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, আলিস ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপোস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১০

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১১

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১২

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৩

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৪

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৫

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৭

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৮

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৯

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

২০
X