স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আরও বড় ভূমিকা রাখতে চান হার্টলে

টম হার্টলে। ছবি : সংগৃহীত
টম হার্টলে। ছবি : সংগৃহীত

ম্যাচ জেতানো নৈপুণ্যের পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আরও ভূমিকা রাখতে চান টম হার্টলে। হায়দরাবাদে ৬২ রানে ৭ উইকেট নিয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের নায়ক হয়ে আছেন ২৪ বছর বয়সী স্পিনার। ১৯৩৩ সালের পর কোনো স্পিনারের অভিষেকে সবচেয়ে ভালো ফিগার ছিল এটি।

হার্টলে বিবিসিকে বলছিলেন, ‘আমি এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম। স্পিনিং উইকেটে নিজের সামর্থ্যের ওপর আমার বিশ্বাস ছিল। আমি জানতাম এখানে ভালো করতে পারি।’ ল্যাঙ্কাশায়ারের এ স্পিনারের ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পাওয়ার আগে কেবল প্রথম শ্রেণির টি-২০ খেলার অভিজ্ঞতা ‍ছিল। ইংল্যান্ড তার সামর্থ্যের ওপর বিশ্বাস রেখেছিল। হায়দরাবাদে ম্যাচের আগে সাবেক ল্যাঙ্কাশায়ার ও ইংলিশ ওপেনার মাইকেল আথারটন এ স্পিনারকে ক্যাপ পরিয়ে দেন।

টেস্টের প্রথম দিন ব্যাট হাতে এক ছক্কায় ২৩ রান করেন হার্টলে। বল হাতে প্রথম স্পেলে জয়সওয়ালের তোপের মুখে ৯ ওভারে ৬৩ রান দিয়েছেন। চতুর্থ ইনিংসে যা করেছেন, তাতে আরও সম্মান প্রাপ্য বলে মনে করেন এ ক্রিকেটার।

‘চতুর্থ ইনিংসে আমি যা করেছি, তাতে আরও সম্মান প্রাপ্য। আশা করছি সামনের দিনগুলোতে আমাকে সবাই সমীহের দৃষ্টিতে দেখবেন’— বলছিলেন হার্টলে। ১৯৪৮ সালে অভিষেকে ৭ উইকেট নিয়েছিলেন জিম লেকার। সাবেক গ্রেটের পথে হেঁটে চতুর্থ দিনে অতিরিক্ত আধঘণ্টার মধ্যে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছেন হার্টলে।

সিরিজের বাকি অংশ সম্পর্কে এ স্পিনার বলেছেন, ‘এ সফরে এসে আমি এক বা একাধিক ম্যাচ প্রত্যাশা করছিলাম। কিন্তু আমি মনে করি, এখন দলে আরও বড় ভূমিকা রাখতে পারি। যে কোনো ভূমিকার জন্য আমি প্রস্তুত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X