ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

উড়তে থাকা চট্টগ্রামের বিপক্ষে ফিল্ডিংয়ে কুমিল্লা 

টস করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। ছবি : সংগৃহীত
টস করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সিলেট পর্বের খেলা প্রায় শেষের দিকে। তবে স্বস্তিতে নেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরে চার ম্যাচে খেলে ফেললেও রেকর্ড চ্যাম্পিয়নরা জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে। তাই আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারি) ঘুরে দাঁড়ানোর লক্ষ্য লিটন দাসের দলের। সেটি মাথায় নিয়েই ফিল্ডিংয়ে নামছে তারা।

বিপিএলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে।

নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেমে গেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসার প্রতীক লিটন দাস নেই আবার ফর্মে। তবুও জয় চাইবেন তিনি। আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে তারা।

অন্যদিকে বিপিএলের চলতি আসরে ভালো সময় পার করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে বন্দর নগরীর দলটি। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চ্যালেঞ্জার্স। তারুণ্য নির্ভর চট্টগ্রামে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তানজিদ তামিম ও শাহাদাত দিপু। বল হাতেও প্রস্তুত বিল্লাল খান ও আল-আমিন হোসেন। তারা আজ এক পরিবর্তন নিয়ে নামছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জাকির আলি, খুশদিল শাহ, তানভির ইসলাম, আমের জামাল, রায়মন রেইফার, আলিস ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X